বাংলাদেশিদের জন্য ভিসা স্বাভাবিক করতে ভারতকে আহ্বান: পররাষ্ট্রমন্ত্রী

bangladesh-india-visa

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রদান স্বাভাবিক করতে ভারতকে -কে আহ্বান জানানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ বিষয়ে শিগগিরই ইতিবাচক পরিবর্তন দেখা যাবে।

মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে (কিশোরগঞ্জ-৫) সরকারদলীয় সংসদ সদস্য শেখ মুজিবুর রহমানের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

পররাষ্ট্রমন্ত্রী তার সাম্প্রতিক ভারত সফরের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অভিন্ন মূল্যবোধ, ঐতিহাসিক সংযোগ এবং জনগণের সঙ্গে জনগণের দৃঢ় সম্পর্কের ভিত্তিতে গড়ে উঠেছে। দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সৌহার্দ্য, বন্ধুত্ব ও সংহতির প্রতিফলন বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে ভারতের সঙ্গে সার্বভৌম সমতা, ন্যায্যতা, পারস্পরিক সম্মান, আস্থা এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে।