সোনার দামে বড় পতন, ভরি কমল ২,২৫৮ টাকা

Gold price update Bangladesh

দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২৫৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ফলে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম কমে দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৪০ হাজার টাকায়।

মঙ্গলবার (৫ মে) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই মূল্য একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। এর আগে সোমবার (৪ মে) ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

সংগঠনটি জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি বা খাঁটি সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারেও এই সমন্বয় করা হয়েছে।

নির্ধারিত নতুন দামে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকায় বিক্রি হবে বলে জানানো হয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক দামের ওঠানামার প্রভাবেই দেশের বাজারে সোনার দামে এ ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে।