পশ্চিমবঙ্গে সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে সীমান্তে ‘পুশইন’ বা অনুপ্রবেশের ঘটনা ঘটলে বাংলাদেশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
মঙ্গলবার (৫ মে) সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সবসময় সতর্ক রয়েছে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত।
তিস্তা চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর এ বিষয়ে অগ্রগতি হবে কিনা, সে সিদ্ধান্ত মূলত ভারতের ওপর নির্ভর করছে।
এদিকে, তিনি আরও জানান, আগামী জুন মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধুপ্রতিম দেশ চীন বা ভারত সফরে যেতে পারেন। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের সঙ্গে বিস্তারিত আলোচনা হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
