লা লিগায় সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও ভিয়ারিয়াল। রিয়াল মাদ্রিদ বনাম ভিয়ারিয়াল লাইভ স্কোর, ম্যাচের সময় ও পরিসংখ্যান দেখুন নিচের স্কোরকার্ডে। স্কোরকার্ডের তথ্য স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়; ডেটা সরবরাহকারীর কারণে কিছুটা বিলম্ব হতে পারে।
| বিষয় | তথ্য |
|---|---|
| ম্যাচ | রিয়াল মাদ্রিদ–ভিয়ারিয়াল |
| প্রতিযোগিতা | লা লিগা, অষ্টম রাউন্ড |
| ভেন্যু | সান্তিয়াগো বার্নাব্যু, মাদ্রিদ |
| বাংলাদেশ সময় | ১১ অক্টোবর ২০২৬, রাত ১টা |
| স্পেনের স্থানীয় তারিখ | ১০ অক্টোবর ২০২৬ |
ম্যাচের সময় ও ভেন্যু রিয়াল মাদ্রিদের আনুষ্ঠানিক তথ্য অনুযায়ী।
রিয়ালের একাদশে এমবাপ্পে ও দিওমান্দে
ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়ালের শুরুর একাদশে আছেন কিলিয়ান এমবাপ্পে, ইয়ান দিওমান্দে ও আরদা গুলের। মাঝমাঠে খেলছেন জুড বেলিংহাম, ফেদেরিকো ভালভের্দে ও অরেলিয়াঁ চুয়ামেনি। শুরুর একাদশে জায়গা হয়নি ভিনিসিয়ুস জুনিয়রের।
রিয়াল মাদ্রিদ: থিবো কোর্তোয়া, ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, ইব্রাহিমা কোনাতে, আন্তোনিও রুডিগার, আলভারো কারেরাস, চুয়ামেনি, ভালভের্দে, আরদা গুলের, দিওমান্দে, বেলিংহাম ও এমবাপ্পে।
ভিয়ারিয়াল: পেতের গুলাচি, অ্যালেক্স ফ্রিম্যান, পাউ নাভারো, হুয়ান ফয়থ, রেনাতো ভেইগা, সের্হি কারদোনা, সান্তি কোমেসানিয়া, পাপে গেইয়ে, আলবের্তো মোলেইরো, ইলিয়াস আখোমাচ ও আয়োজে পেরেজ।
মুখোমুখি লড়াইয়ের সাম্প্রতিক চিত্র
দুই দলের সর্বশেষ চার সাক্ষাতেই জিতেছে রিয়াল মাদ্রিদ। সর্বশেষ ম্যাচটি হয়েছিল ২০২৬ সালের ২৪ জানুয়ারি। ভিয়ারিয়ালের মাঠে সেদিন ২–০ গোলে জিতেছিল মাদ্রিদের দলটি। তার আগে বার্নাব্যুর সাক্ষাতে রিয়ালের জয় ছিল ৩–১ ব্যবধানে।
দিনের অন্য ম্যাচের সময়সূচি জানতে দেখুন আজ টিভিতে যত খেলা।
