আজকের নামাজের সময়সূচী দেখুন। ফজর, জোহর, আসর, মাগরিব ও ইশার সময়, সূর্যোদয়, নামাজের রাকাত এবং কোন সময় নামাজ পড়া নিষেধ তা জানুন।
| ওয়াক্ত | সময় |
|---|---|
| লোড হচ্ছে... | |
🕋 আজকের নামাজের সময় ও রাকাতের বিবরণ
🕑 ফজর
- ওয়াক্ত শুরু: সুবহে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত
- রাকাত: ২ রাকাত সুন্নত + ২ রাকাত ফরজ
- বিশেষ তথ্য: ফজরের সময় শুরু হয় সুবহে সাদিকের পর এবং সূর্য ওঠার আগে পর্যন্ত থাকে। সুবহে সাদিক মানে হলো আকাশের পূর্ব দিকে সাদা আলোর রেখা দেখা দেওয়া।
🕛 জোহর
- ওয়াক্ত শুরু: সূর্য পশ্চিম দিকে হেলে পড়া থেকে ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত
- রাকাত: ৪ রাকাত সুন্নত + ৪ রাকাত ফরজ + ২ রাকাত সুন্নত + ২ রাকাত নফল (ঐচ্ছিক)
- বিশেষ তথ্য: শুক্রবারে জোহরের পরিবর্তে জুমার নামাজ আদায় করা হয় (২ রাকাত ফরজ)। এর আগে ও পরে যথাক্রমে ৪ রাকাত কাবলাল ও ৪ রাকাত বা’দাল জুমা সুন্নত পড়া হয়।
🕒 আসর
- ওয়াক্ত শুরু: জোহরের সময় শেষ হওয়ার পর থেকে সূর্য হলুদ হওয়ার পূর্ব পর্যন্ত
- রাকাত: ৪ রাকাত ফরজ + ৪ রাকাত সুন্নত (ঐচ্ছিক)
- বিশেষ তথ্য: আসরের ফরজ নামাজ চার রাকাত। কেউ কেউ ফরজের আগে সুন্নত নামাজ আদায় করেন। মুসাফির হলে ফরজ দুই রাকাত পড়া যায়।
🕕 মাগরিব
- ওয়াক্ত শুরু: সূর্যাস্ত থেকে পশ্চিম আকাশের লালিমা শেষ হওয়া পর্যন্ত
- রাকাত: ৩ রাকাত ফরজ + ২ রাকাত সুন্নত + ২ রাকাত নফল (ঐচ্ছিক)
- বিশেষ তথ্য: সূর্য ডোবার সঙ্গে সঙ্গে মাগরিবের সময় শুরু হয় এবং পশ্চিম আকাশের লাল আলো শেষ হওয়া পর্যন্ত থাকে।
🕗 ইশা
- ওয়াক্ত শুরু: মাগরিব শেষ হওয়ার পর থেকে সুবহে সাদিক পর্যন্ত
- রাকাত: ৪ রাকাত সুন্নত (ঐচ্ছিক) + ৪ রাকাত ফরজ + ২ রাকাত সুন্নত + ৩ রাকাত বিতর + ২ রাকাত নফল (ঐচ্ছিক)
- বিশেষ তথ্য: ইশার শুরুতে ঐচ্ছিক ৪ রাকাত সুন্নত আদায় করা যায়। এরপর ফরজ, সুন্নত এবং বিতর নামাজ আদায় করা হয়। বিতর নামাজ ওয়াজিব।
কোন সময় নামাজ পড়া হারাম?
ইসলামে কিছু নির্দিষ্ট সময় আছে যখন নামাজ পড়া নিষেধ (হারাম বা مكروه تحريمي)। এই সময়গুলোতে ফরজ নামাজ ছাড়া অন্য কোনো নফল বা সুন্নত নামাজ পড়া উচিত নয়। নিচে সেই সময়গুলো উল্লেখ করা হলো:
তিনটি সময়ে রসূল(সাঃ) আমাদেরকে নামাজ পড়তে নিষেধ করেছেন:
- সূর্যোদয় শুরু হওয়ার সময় থেকে পুরোপুরি সূর্যোদয় সম্পূর্ণ হওয়ার সময় পর্যন্ত।
- সূর্য যখন সরাসরি মাথার উপর থাকে; এবং
- সূর্যস্ত শুরু হওয়ার সময় থেকে সূর্যটি পুরোপুরি অস্ত যাওয়া যাওয়ার সময় পর্যন্ত।
যে ৫ দিন রোজা রাখা হারাম
১. ঈদুল ফিতরের (১ শাওয়াল) দিন।
২. ঈদুল আজহার (১০ জিলহজ) দিন।
৩. তাশরিকের দিনগুলোতে অর্থাৎ জিলহজ মাসের ১১, ১২ ও ১৩ তারিখের দিন।
FAQ
ফজরের নামাজের সময় সুবহে সাদিক থেকে শুরু হয় এবং সূর্যোদয়ের আগে শেষ হয়। সঠিক সময় জানতে উপরের আজকের নামাজের সময়সূচী দেখুন।
মাগরিবের নামাজ সূর্যাস্তের পর শুরু হয়। সাধারণত সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মাগরিবের নামাজ আদায় করা উত্তম।
ইশার নামাজের সময় মাগরিবের সময় শেষ হওয়ার পর শুরু হয় এবং সুবহে সাদিকের আগে পর্যন্ত থাকে।
হ্যাঁ, সূর্যোদয় ও সূর্যাস্তের সময় পরিবর্তনের কারণে নামাজের সময় প্রতিদিন কিছুটা পরিবর্তিত হয়।
না, শহরভেদে নামাজের সময় কয়েক মিনিট কম-বেশি হতে পারে। তাই নিজের এলাকার সময় দেখে নামাজ আদায় করা ভালো।