২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ফল প্রকাশের পর অনলাইন, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।
অনলাইনে এইচএসসি ফল দেখবেন যেভাবে
পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের দুটি কেন্দ্রীয় ওয়েবসাইটের মাধ্যমে ফল দেখতে পারবেন:
এ ছাড়া নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল সংগ্রহ করা যাবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্ধারিত ওয়েবসাইটের ‘Result’ কর্নারে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে ফলাফলের শিট ডাউনলোড করতে পারবে। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন।
এসএমএসে এইচএসসি ফল জানবেন যেভাবে
এবার এসএমএসে ফল জানার জন্য ব্যবহার করতে হবে নতুন নম্বর ১৬১৪০।
মোবাইলের মেসেজ অপশনে লিখতে হবে:
HSC <Space> Board-এর প্রথম ৩ অক্ষর <Space> Roll <Space> 2026
এরপর পাঠিয়ে দিতে হবে 16140 নম্বরে।
উদাহরণ হিসেবে ঢাকা বোর্ডের ১২৩৪৫৬ রোল নম্বরের একজন পরীক্ষার্থী লিখবেন:
HSC Dha 123456 2026
তারপর মেসেজটি 16140 নম্বরে পাঠাতে হবে।
এবার এসএমএসের নম্বর ১৬১৪০
আগের বছরগুলোতে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা গেলেও ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানতে নতুন ১৬১৪০ নম্বর ব্যবহার করতে হবে।
ফল পুনর্নিরীক্ষণের আবেদন ১ নভেম্বর থেকে
প্রকাশিত ফল নিয়ে সন্তুষ্ট না হলে পরীক্ষার্থীরা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদন গ্রহণ করা হবে ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত। আবেদন পদ্ধতি ও বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা পত্রিকা অফিস থেকে সরাসরি কোনো ফলাফল দেওয়া হবে না।
