বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ লাইভ স্কোর: প্রথম টেস্টের রান ও ম্যাচ আপডেট

bangladesh-west-indies test live score

মিরপুরে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সিরিজে ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে ভালো শুরুর লক্ষ্য স্বাগতিকদের।

চোটের কারণে মুশফিকুর রহিমকে পাচ্ছে না বাংলাদেশ। একাদশে ফিরেছেন উইকেটকিপার–ব্যাটসম্যান লিটন দাস। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট অভিষেক হচ্ছে বাঁহাতি স্পিনার জশুয়া বিশপের।

দুই দলের ঘোষিত একাদশ

বাংলাদেশ: সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ: জন ক্যাম্পবেল, ব্র্যান্ডন কিং, তেজনারায়ণ চন্দরপল, কেভেম হজ, আমির জাঙ্গু (উইকেটকিপার), রোস্টন চেজ (অধিনায়ক), জাস্টিন গ্রিভস, শামার জোসেফ, জশুয়া বিশপ, জোমেল ওয়ারিকান ও জেইডেন সিলস।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা ও সম্প্রচারের সময়সূচি

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ

প্রথম টেস্ট · ২৮ অক্টোবর–১ নভেম্বর ২০২৬
শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
বাংলাদেশ
Loading…
ওয়েস্ট ইন্ডিজ
Loading…
ম্যাচের তথ্য লোড হচ্ছে…

বাংলাদেশের স্কোরকার্ড

Loading scorecard…

ওয়েস্ট ইন্ডিজের স্কোরকার্ড

Loading scorecard…

প্রথম সেশন শেষে ৯৬/২ বাংলাদেশ, শেষদিকে ফিরলেন মুমিনুল

মিরপুর টেস্টের প্রথম সেশনে বাংলাদেশের ব্যাটিংয়ে স্বস্তি থাকলেও শেষদিকে মুমিনুল হকের বিদায় কিছুটা আক্ষেপ রেখে গেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দিনের মধ্যাহ্নবিরতিতে ২৯ ওভারে ২ উইকেটে ৯৬ রান করেছে বাংলাদেশ।

২৮ রান করে ফিরেছেন মুমিনুল। বিরতির আগে তাঁর উইকেটটি না হারালে আরও ভালো অবস্থানে থেকেই দ্বিতীয় সেশন শুরু করতে পারত স্বাগতিকেরা। এখন বড় সংগ্রহের ভিত গড়তে পরের সেশনে জুটি দীর্ঘ করার দিকে মনোযোগ দিতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের।

মধ্যাহ্নবিরতি: বাংলাদেশ ৯৬/২, ২৯ ওভার।