যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম Truth Social–এ মন্তব্য করেছেন, দেশটির অস্ত্র মজুত এত বিস্তৃত যে “অনন্তকাল” ধরে লড়াই চালানো সম্ভব।
তিনি লিখেছেন, “আমাদের কাছে এসব অস্ত্রের কার্যত সীমাহীন সরবরাহ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মজুত আছে এবং বড় জয়ের জন্য প্রস্তুত!!!”
এছাড়া ট্রাম্প তার পূর্বসূরি জো বাইডেন–কে উদ্দেশ্য করে অভিযোগ তুলেছেন যে, বাইডেন ইউক্রেনকে “অনেক উচ্চমানের” মার্কিন অস্ত্র সরবরাহ করেছেন।
বিশেষ করে চার বছরের মেয়াদের শেষের দিকে বাইডেন ইউক্রেনকে শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। এই ক্ষেপণাস্ত্র ১৯০ মাইল বা প্রায় ৩০০ কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের মন্তব্য মার্কিন সামরিক ক্ষমতা ও আন্তর্জাতিক উত্তেজনার প্রেক্ষাপটে রাজনৈতিক ও কূটনৈতিক বিতর্ককে আরও তীব্র করতে পারে।
