১৫ দেশ ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশ

US State Department warning Americans

চলমান সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ এখনই ছাড়তে মার্কিন নাগরিকদের যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর–এর তাগিদ দেয়া হয়েছে। আজ (মঙ্গলবার, ৩ মার্চ) পররাষ্ট্র দপ্তরের ভেরিফায়েড Facebook ও X–এ দেয়া পোস্টে এই সতর্কতা জানানো হয়।

যুক্তরাষ্ট্র নাগরিকদের দ্রুত ত্যাগ করার জন্য যে দেশগুলোর নাম উল্লেখ করা হয়েছে তা হলো- বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল, ফিলিস্তিন (পশ্চিমতীর ও গাজা), জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার ইরান–এ যৌথ হামলা শুরু করে। তেহরানে চালানো ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। জবাবে ইসরায়েল পাল্টা হামলা চালায় এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থানে আঘাত চালিয়ে যাচ্ছে।

এই উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। পররাষ্ট্র দপ্তর সবাইকে অবিলম্বে নিরাপদ স্থানে পৌঁছানোর ও প্রয়োজন হলে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে।