মেট্রোরেলে চাকরি ২০২৬: ডিএমটিসিএলে ৮ পদে নিয়োগ, আবেদন ২৩ এপ্রিল পর্যন্ত

dmtcl-job-circular-2026

বাংলাদেশের মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তৃতীয় থেকে পঞ্চম গ্রেডে মোট ৮টি পদে ৮ জন জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন জমা দিতে পারবেন।

আবেদন গ্রহণ শুরু হয়েছে ১১ মার্চ ২০২৬ থেকে এবং চলবে ২৩ এপ্রিল ২০২৬ পর্যন্ত। হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

পদের বিস্তারিত তথ্য

১. পরিচালক (অর্থ ও হিসাব)

  • পদসংখ্যা: ১টি
  • বেতন: ১,২৯,৯৫০ টাকা (গ্রেড-৩)
  • যোগ্যতা: হিসাববিজ্ঞান/ফিন্যান্সে স্নাতকোত্তর বা BBA-MBA (Finance/Accounting) অথবা CA/CMA
  • অভিজ্ঞতা: অর্থ ও হিসাব বিভাগে ২০ বছরের বাস্তব অভিজ্ঞতা

২. পরিচালক (প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট)

  • পদসংখ্যা: ১টি
  • বেতন: ১,২৯,৯৫০ টাকা (গ্রেড-৩)
  • যোগ্যতা: সিভিল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক
  • অভিজ্ঞতা: পরিকল্পনা ও উন্নয়ন কাজে ২০ বছরের অভিজ্ঞতা

৩. মহাব্যবস্থাপক (অপারেশন)

  • পদসংখ্যা: ১টি
  • বেতন: ১,১৫,০০০ টাকা (গ্রেড-৪)
  • যোগ্যতা: ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং
  • অভিজ্ঞতা: অপারেশন সংশ্লিষ্ট কাজে ১৫ বছরের অভিজ্ঞতা

৪. মহাব্যবস্থাপক (সিগন্যালিং অ্যান্ড টেলিকম)

  • পদসংখ্যা: ১টি
  • বেতন: ১,১৫,০০০ টাকা (গ্রেড-৪)
  • যোগ্যতা: ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস/টেলিকম ইঞ্জিনিয়ারিং
  • অভিজ্ঞতা: সিগন্যালিং ও টেলিকমে ১৫ বছরের অভিজ্ঞতা

৫. মহাব্যবস্থাপক (ডেভেলপমেন্ট)

  • পদসংখ্যা: ১টি
  • বেতন: ১,১৫,০০০ টাকা (গ্রেড-৪)
  • যোগ্যতা: সিভিল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • অভিজ্ঞতা: এমআরটি বা রেলওয়ে প্রকল্পে ১৫ বছরের অভিজ্ঞতা

৬. উপমহাব্যবস্থাপক (পি-ওয়ে অ্যান্ড সিভিল)

  • পদসংখ্যা: ১টি
  • বেতন: ৯৮,৯০০ টাকা (গ্রেড-৫)
  • যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক
  • অভিজ্ঞতা: রেলওয়ে বা এমআরটিতে ১০ বছরের অভিজ্ঞতা

৭. উপমহাব্যবস্থাপক (অপারেশন ম্যানেজমেন্ট)

  • পদসংখ্যা: ১টি
  • বেতন: ৯৮,৯০০ টাকা (গ্রেড-৫)
  • যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং (EEE/Mechanical/CSE/Civil)
  • অভিজ্ঞতা: অপারেশন ও মেইনটেন্যান্সে ১০ বছরের অভিজ্ঞতা

৮. উপাধ্যক্ষ

  • পদসংখ্যা: ১টি
  • বেতন: ৯৮,৯০০ টাকা (গ্রেড-৫)
  • যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর
  • অভিজ্ঞতা: প্রশিক্ষণ ইনস্টিটিউটে ১০ বছরের অভিজ্ঞতা

আবেদন করার ঠিকানা

ব্যবস্থাপনা পরিচালক
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড
মেট্রোরেল ভবন, এমআরটি লাইন-৬ ডিপো
সোনারগাঁও জনপথ, সেক্টর: ১৫-১৬
দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা-১২৩০

আবেদন পদ্ধতি

আবেদনের ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, মেট্রোরেল ভবন, এমআরটি লাইন-৬ ডিপো, সোনারগাঁও জনপথ, সেক্টর: ১৫-১৬ দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা- ১২৩০।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২৩ এপ্রিল ২০২৬