সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। বৃহস্পতিবার ১৪৪৭ হিজরির শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দেয় সৌদি সুপ্রিম কোর্ট। এর পরিপ্রেক্ষিতে আজ এসব দেশে ঈদ উদযাপিত হবে।
এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিনে মুসলমানরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেন। এটি মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। রোজা পালন শেষে আনন্দ, কৃতজ্ঞতা এবং ভ্রাতৃত্ববোধের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
ইসলামিক শরিয়াহ অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে রমজান মাস শুরু ও শেষ হয়। তাই বিশ্বের বিভিন্ন দেশে ভৌগোলিক অবস্থানের কারণে ঈদের তারিখ একদিন আগে-পরে হতে পারে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখা যাওয়ায় আজই ঈদ উদযাপিত হচ্ছে। বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত আগামী শনিবার।
