নেতাকর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ প্রধানমন্ত্রীর

prime Minister Tarek Rahman

দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় দলীয় নেতা-কর্মীদের নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১২ এপ্রিল) জাতীয় সংসদ সচিবালয়ে বগুড়া-৬ (সদর) ও শেরপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে তিনি এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। কেউ যদি এমন কোনো কাজ করে যা এলাকায় অস্থিরতা সৃষ্টি করে, তবে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।

তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। এছাড়া, যে কোনো মূল্যে এলাকার উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করার ওপর জোর দেন প্রধানমন্ত্রী।