পর্তুগালে রেসিডেন্স পারমিট নবায়ন পোর্টাল চালু

portal renovacoes aima gov pt

পর্তুগালের অভিবাসন ও আশ্রয় সংস্থা এআইএমএ (AIMA) রেসিডেন্স পারমিট নবায়নের জন্য অনলাইন পোর্টাল চালুর ঘোষণা দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, যেসব প্রবাসীর রেসিডেন্স পারমিটের মেয়াদ ২০২৬ সালের জুলাই ও আগস্ট মাসে শেষ হবে, তারা এখন থেকেই নবায়নের আবেদন করতে পারবেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এআইএমএ জানায়, নির্ধারিত সময়ের মধ্যে মেয়াদ শেষ হওয়া ব্যক্তিদের অনলাইন পোর্টালে প্রবেশ করে নবায়নের আবেদন করতে হবে। এজন্য আবেদনকারীদের portal-renovacoes.aima.gov.pt ওয়েবসাইট ব্যবহার করতে বলা হয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, নাগরিকদের প্রয়োজন বিবেচনায় আগামী মাসগুলোতে আরও আগেভাগে পোর্টাল চালুর বিষয়ে কাজ চলছে। যাতে আবেদনকারীরা সময়মতো রেসিডেন্স পারমিট নবায়নের সুযোগ পান।

পর্তুগালে বসবাসরত বহু বিদেশি নাগরিক দীর্ঘদিন ধরে রেসিডেন্স পারমিট নবায়ন জটিলতা নিয়ে ভোগান্তিতে ছিলেন। নতুন এই উদ্যোগে অনেক প্রবাসীর জন্য প্রক্রিয়াটি সহজ হবে বলে ধারণা করা হচ্ছে।

এআইএমএ জানিয়েছে, আবেদনকারীদের নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সঠিকভাবে জমা না দিলে আবেদন প্রক্রিয়ায় বিলম্ব হতে পারে।