দেখে নিন ব্রাজিলের বিশ্বকাপ দলের জার্সি নম্বর

brazil-world-cup-2026-jersey-numbers

ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ঘোষিত তালিকায় অভিজ্ঞ ও তরুণ ফুটবলারের সমন্বয়ে গড়া ২৬ সদস্যের স্কোয়াডের জার্সি নম্বর প্রকাশ করা হয়েছে। বিশ্বকাপে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে মাঠে নামবে সেলেসাওরা।

দলের প্রথম পছন্দের গোলরক্ষক অ্যালিসন বেকার পরবেন ১ নম্বর জার্সি। অধিনায়ক কাসেমিরো খেলবেন ৫ নম্বর জার্সিতে। রক্ষণভাগে মার্কিনহোসের জার্সি নম্বর ৪ এবং গ্যাব্রিয়েল মাগালাসের ৩। আক্রমণভাগে নেইমার, ভিনিসিয়াস, রাফিনিয়া, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও তরুণ প্রতিভা এনড্রিকের দিকে বিশেষ নজর থাকবে সমর্থকদের।

ব্রাজিলের বিশ্বকাপ দলের সম্পূর্ণ জার্সি নম্বর তালিকা

১. অ্যালিসন বেকার (গোলরক্ষক)
২. ওয়েসলি
৩. গ্যাব্রিয়েল মাগালাস
৪. মার্কিনহোস
৫. কাসেমিরো
৬. অ্যালেক্স সান্দ্রো
৭. ভিনিসিয়াস জুনিয়র
৮. ব্রুনো গিমারেস
৯. ম্যাথিউস কুনিয়া
১০. নেইমার জুনিয়র
১১. রাফিনিয়া
১২. ওয়েভারটন (গোলরক্ষক)
১৩. দানিলো
১৪. ব্রেমার
১৫. লিও পেরেরা
১৬. দগলাস সান্তোস
১৭. ফাবিনহো
১৮. দানিলো সান্তোস
১৯. এনড্রিক
২০. লুকাস পাকেতা
২১. লুইজ হেনরিকে
২২. গ্যাব্রিয়েল মার্তিনেল্লি
২৩. এডারসন (গোলরক্ষক)
২৪. ইবানেজ
২৫. ইগর থিয়াগো
২৬. রায়ান