পর্তুগাল স্বাধীনতা উদযাপন করছে—স্বৈরশাসনের অবসানের ঐতিহাসিক দিন

Portugal is celebrating freedom

১৯৭৪ সালের ২৫ এপ্রিল Portugal-এ সংঘটিত হয় ইতিহাস খ্যাত Carnation Revolution, যা দেশটিকে দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি দেয়। শান্তিপূর্ণ এই বিপ্লবের মাধ্যমে রাজধানী Lisbon-এর রাস্তায় লাল কার্নেশন ফুলে ভরে ওঠে, আর জনগণ উদযাপন করে ফ্যাসিস্ট শাসনের অবসান।

বিপ্লবের আগে পর্তুগাল আফ্রিকার উপনিবেশগুলোতে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। বিশেষ করে Angola, Mozambique এবং Guinea-Bissau-তে এই যুদ্ধ চলছিল, যেখানে বহু তরুণ সৈন্য নিহত হচ্ছিলেন।

আন্তর্জাতিক চাপের পাশাপাশি দেশের সামরিক বাহিনীর মধ্যেও অসন্তোষ বাড়ছিল। একই সময়ে জনগণের স্বাধীনতা সীমিত ছিল এবং PIDE নামক গোপন পুলিশ সংস্থা দেশের সাংস্কৃতিক ও রাজনৈতিক বিষয় নিয়ন্ত্রণ করত।

বিশ্ববিদ্যালয়সহ তরুণদের মধ্যে নতুন রাজনৈতিক চিন্তাধারা ছড়িয়ে পড়ছিল, যা শাসনব্যবস্থার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।

১৯৭৪ সালের ২৪ এপ্রিল রাতে সামরিক বাহিনী বিদ্রোহ শুরু করে, যা পরদিন ২৫ এপ্রিল সফল বিপ্লবে পরিণত হয়।

এই বিপ্লবের অন্যতম নায়ক ছিলেন Salgueiro Maia। আর Celeste Caeiro নামের এক নারী সৈন্যদের হাতে কার্নেশন ফুল তুলে দেন—যা থেকেই ‘কার্নেশন বিপ্লব’ নামটি আসে।

বর্তমানে ২৫ এপ্রিল দিনটি পর্তুগালে স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক হিসেবে উদযাপিত হয়। দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠান, সাংস্কৃতিক আয়োজন, সংগীত এবং মিছিলের মাধ্যমে দিনটি পালিত হয়। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত পর্তুগিজ প্রবাসীরাও এই দিনটি নানা আয়োজনের মাধ্যমে উদযাপন করেন। প্রবাসী কমিউনিটিগুলো সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভার আয়োজন করে বিপ্লবের চেতনাকে স্মরণ করেন।

এই দিনে সাধারণ মানুষ রাস্তায় নেমে একটি স্লোগান উচ্চারণ করেন—
“25 de abril sempre, fascismo nunca mais!” অর্থাৎ— “২৫ এপ্রিল চিরদিন, ফ্যাসিবাদ আর নয়।”