ঈদযাত্রা: আজ মিলছে ২৪ মে’র ট্রেনের অগ্রিম টিকিট

Eid ul Fitr 2026 Advance train ticket

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার (১৪ মে)। আজ বিক্রি হচ্ছে আগামী ২৪ মে’র যাত্রার টিকিট।

বাংলাদেশ রেলওয়ের ঘোষণা অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এছাড়া পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।

ঈদযাত্রাকে স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে বিশেষ কর্মপরিকল্পনা হাতে নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সেই পরিকল্পনার অংশ হিসেবে ধাপে ধাপে পাঁচ দিনের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে।

এর আগে বুধবার (১৩ মে) বিক্রি হয়েছে ২৩ মে’র যাত্রার টিকিট। আগামী ১৫ মে বিক্রি হবে ২৫ মে’র, ১৬ মে ২৬ মে’র এবং ১৭ মে বিক্রি হবে ২৭ মে’র যাত্রার টিকিট।

রেলওয়ে সূত্র জানিয়েছে, যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। একই সঙ্গে সার্ভার সক্ষমতা বাড়ানো ও অনলাইন সিস্টেমে নজরদারি জোরদার করা হয়েছে।