প্রবাসীরা কষ্টে থাকলে দেশ ঝুঁকিতে পড়বে: শফিকুর রহমান

Jamat Amir shafiqur rahman

প্রবাসী বাংলাদেশিদের সমস্যা দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন শফিকুর রহমান। তিনি বলেছেন, প্রবাসীরা কষ্টে থাকলে দেশের অর্থনীতি ও স্থিতিশীলতা ঝুঁকিতে পড়তে পারে।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়নে ধীরগতি ও জটিলতা নিয়ে অনেকেই তার কাছে অভিযোগ করেছেন এবং প্রতিকার চেয়েছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

শফিকুর রহমান বলেন, “আমরা সরকারকে আহ্বান জানাব, আমাদের রেমিট্যান্সযোদ্ধাদের এই অতি জরুরি বিষয়টির দিকে যেন দ্রুত নজর দেওয়া হয় এবং সমস্যার আশু সমাধান করা হয়।”

তিনি আরও বলেন, “প্রবাসীরা ভালো থাকলে দেশও ভালো থাকবে। আর প্রবাসীরা কষ্টে থাকলে দেশও ঝুঁকিতে পড়বে।”

ফেসবুক পোস্টের শেষে তিনি প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের কল্যাণ কামনায় দোয়া করেন।