শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

Prime minister Tarek Rahman setting with Abdullah Abu Sayeed

শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়নে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে আলোচনার জন্য তারেক রহমান-এর সঙ্গে বৈঠক করেছেন আবদুল্লাহ আবু সায়ীদ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) রাজধানীর বাংলাদেশ সচিবালয়-এ মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন এবং ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, এই লক্ষ্য বাস্তবায়নে সরকার ও বিশ্বসাহিত্য কেন্দ্র যৌথভাবে কাজ করবে।

বিশ্বসাহিত্য কেন্দ্র এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।