যুক্তরাজ্যে গ্রেটার সিলেট কমিউনিটির ওয়েস্ট মিডল্যান্ডস কমিটি গঠন

greater-sylhet-community-uk-west-midlands-committee

যুক্তরাজ্যে বসবাসরত সিলেটবাসীদের ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা এবং কমিউনিটির কল্যাণে কাজ করার লক্ষ্যে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বার্মিংহামে সংগঠনের প্রতিনিধি সম্মেলনে ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন যুবসংগঠক শাহ শাফি কাদির ও ক্রিকেটার সৈয়দ ছায়েম করিম।

সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, কেন্দ্রীয় কো-কনভেনর আলহাজ্ব মসুদ আহমদ, উপদেষ্টা সুরাবুর রহমান, মধু মিয়া, মোস্তফা কামাল বাবলু, কামাল আহমদ, আমিনুল ইসলাম বেলাল, জয়নাল ইসলাম, মুজিবুর রহমান, জহির আলী ও রকিবুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

নতুন কমিটিতে যারা

কাউন্সিল অধিবেশনে মোহাম্মদ আশিক মিয়াকে কনভেনর এবং ড. জসিম আহমেদ জোশকে কো-কনভেনর করা হয়েছে।

জয়েন্ট কনভেনর হিসেবে দায়িত্ব পেয়েছেন বাদরুল আলম চৌধুরী, জুবায়ের আলম, আমিনুর রহমান সুমন, জাহাঙ্গীর বখত, বদরুজ্জামান বদর, এরশাদ আলী ও গিয়াস মিয়া।

মো. আব্দুল মুহিতকে সদস্য সচিব করা হয়েছে। সহকারী সচিবের দায়িত্ব পেয়েছেন ফখরুল ইসলাম রিপন, মুরাদউদ্দিন আহমেদ শারীফ, মোহাম্মদ আলী, ইকবাল হোসেন ও মোজাম্মেল হোসেন মিয়া।

এ ছাড়া রফিকুর রহমান রফুকে অর্থ সচিব এবং রুহুল আহমদ লিটনকে সহকারী অর্থ সচিব করা হয়েছে।

নতুন কমিটির নাম ঘোষণা করেন কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর। এ সময় সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা করতালির মাধ্যমে নতুন কমিটির প্রতি সমর্থন জানান।

নবগঠিত কমিটির নেতারা বলেন, যুক্তরাজ্যে বসবাসরত সিলেটবাসীর ভালোবাসা ও সমর্থনকে সঙ্গে নিয়ে তারা কমিউনিটির ঐক্য, অধিকার, সংস্কৃতি ও মানবিক কল্যাণে কাজ করবেন।

সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করতে তারা সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

এদিকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর, কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর জানিয়েছেন, আগামী ১১ অক্টোবর লন্ডনের দ্য এট্রিয়াম হলে সংগঠনের কেন্দ্রীয় সম্মেলন তথা ‘সিলেটি উৎসব’ অনুষ্ঠিত হবে।

তিনি কেন্দ্রীয় সম্মেলন ও সিলেটি উৎসব সফল করতে যুক্তরাজ্যে বসবাসরত সিলেটবাসীসহ সংশ্লিষ্ট সবার উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন।