ভালো শুরুর পরও বড় রান করতে পারল না হায়দরাবাদ কিংসম্যান। সাইয়ুম আইয়ুবের ব্যাটে যে শক্ত ভিত পেয়েছিল দল, সেটা কেউই কাজে লাগাতে পারল না। মিডল অর্ডার ব্যর্থতায় দেড়শ রানের আগেই অলআউট মার্নাস ল্যাবুশেনের দল। লাহোরে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৯ রান করে হায়দরাবাদ। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন সাইয়ুম। নাহিদ রানা ২২ রানে শিকার করেছেন দুই উইকেট। শুরুতেই সাজঘরে ফেরেন মাজ সাদাকাত। ৬ বলে ১১ রান করে ভালো শুরুর ইঙ্গিত দলেও উইকেটে থিতু হতে পারেননি তিনি। আরেক ওপেনার ল্যাবুশেন করেছেন ১২ বলে ২০। তিনে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছেন সাইয়ুম। ৪২ বলে করেছেন ব্যক্তিগত ফিফটি। তবে কেউই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। ফলে এক প্রান্তে সাইয়ুম দারুণ ব্যাটিং করলেও আরেক প্রান্তে ছিল ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল। ফলে ১২৯ রানেই থেমেছে হায়দরাবাদের ইনিংস। পেশোয়ারের হয়ে ২৭ রানে ৪ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার অ্যারন হার্ডি। এ ছাড়া নাহিদ রানা ২ টি, মোহাম্মদ বাসিত ও সুফিয়ান মুকিম একটি করে উইকেট শিকার করেছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত স্কোর :
Hyderabad Kingsmen: ১২৯ (১৮.০ ওভার)
Peshawar Zalmi: ৮০/৪ (১০.১ ওভার)
ফাইনালে আগুন ঝরালেন নাহিদ, ১২৯ রানে অল আউট হায়দরাবাদ
