ভারত বনাম নিউজিল্যান্ড তৃতীয় টি–টোয়েন্টিতে সিরিজের ভাগ্য নির্ধারণের সুযোগ সফরকারীদের সামনে। প্রথম দুই ম্যাচ জিতে ২–০ ব্যবধানে এগিয়ে ভারত। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) ওয়েলিংটনে জিতলে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে তারা। নিউজিল্যান্ডের লক্ষ্য জয় তুলে নিয়ে সিরিজে টিকে থাকা।
ভারত–নিউজিল্যান্ড লাইভ স্কোর
নিউজিল্যান্ড বনাম ভারত
নিউজিল্যান্ডের ব্যাটিং
| ব্যাটসম্যান | রান | বল | ৪ | ৬ | স্ট্রাইক রেট |
|---|---|---|---|---|---|
| তথ্য লোড হচ্ছে… | |||||
ভারতের ব্যাটিং
| ব্যাটসম্যান | রান | বল | ৪ | ৬ | স্ট্রাইক রেট |
|---|---|---|---|---|---|
| তথ্য লোড হচ্ছে… | |||||
ম্যাচের সর্বোচ্চ উইকেটশিকারি
টসে জিতে ফিল্ডিংয়ে ভারত
ওয়েলিংটনে তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। ফলে প্রথমে ব্যাটিংয়ে নামবে স্বাগতিক নিউজিল্যান্ড।
টসের পর ভারত অধিনায়ক শ্রেয়াস আইয়ার বলেন, ওয়েলিংটনের বাতাসের সঙ্গে মানিয়ে নিতে হবে তাঁদের। দলের কয়েকটি জায়গায় আরও উন্নতির প্রয়োজন থাকলেও যখন যাঁর প্রয়োজন হচ্ছে, তিনি দায়িত্ব নিচ্ছেন বলেও জানান তিনি।
এই ম্যাচে আগের একাদশ অপরিবর্তিত রেখেছে ভারত। একাদশের বাইরে থাকা খেলোয়াড়দের সুযোগ এলে প্রস্তুত থাকার আশাও প্রকাশ করেছেন শ্রেয়াস।
ভারতের একাদশ
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), বৈভব সূর্যবংশী, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা, নমন ধির, নিতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, প্রিন্স যাদব ও অর্শদীপ সিং।
নিউজিল্যান্ডের একাদশ
ফিন অ্যালেন, টিম সাইফার্ট (উইকেটকিপার), বেভন জ্যাকবস, গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাথিউ ফিশার, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে ও জ্যাকব ডাফি।
ম্যাচের আগে: সিরিজ জয়ের সুযোগ ভারতের
ক্রাইস্টচার্চে প্রথম দুই ম্যাচেই চার উইকেটে জিতেছে ভারত। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের ১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১২ রানে ছয় উইকেট হারিয়েও ঘুরে দাঁড়ায় সফরকারীরা। তিলক বর্মা ও নীতীশ কুমার রেড্ডির অবিচ্ছিন্ন জুটিতে এক বল হাতে রেখে জয় পায় ভারত। নিউজিল্যান্ডের হয়ে মিচেল স্যান্টনারের চার উইকেটও শেষ পর্যন্ত যথেষ্ট হয়নি
দলীয় খবর: ইশান নেই, নিউজিল্যান্ডের পেস আক্রমণেও পরিবর্তন
চোট কাটিয়ে ম্যাচ খেলার উপযুক্ত না হওয়ায় তৃতীয় টি–টোয়েন্টিতে নেই ইশান কিশান। বিকল্প উইকেটকিপার হিসেবে কুমার কুশাগ্র ভারতের দলের সঙ্গে থাকছেন।
নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি সিরিজের বাকি টি–টোয়েন্টিগুলো থেকে ছিটকে গেছেন। লকি ফার্গুসনও ওয়েলিংটনের ম্যাচে খেলবেন না। ফলে সিরিজ বাঁচানোর ম্যাচে স্বাগতিকদের পেস আক্রমণে পরিবর্তন আনতে হচ্ছে।
