বেফাকের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফল ২০২৬: রেজাল্ট দেখবেন যেভাবে

befaq Wifaq result Check pass

বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৮০.৯৫ শতাংশ।

বুধবার (১৮ মার্চ) বেলা ১১টায় রাজধানীর যাত্রাবাড়ীতে বেফাক মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, মোট ২ লাখ ৮৬ হাজার ৫৯১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে মুমতায (স্টার মার্ক) পেয়েছেন ৫৩ হাজার ৫০০ জন, জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৫৫ হাজার ৭৪৭ জন, জায়্যিদ (দ্বিতীয় বিভাগ) ৬৫ হাজার ৬৭৩ জন এবং মাকবুল (তৃতীয় বিভাগ) পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৬৭১ জন।

গত ১৭ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন কেন্দ্রে ৭টি স্তরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৫৪ হাজার ৩৬ জন। এর মধ্যে দরসিয়াত বিভাগে ছাত্র ছিল ১ লাখ ৩ হাজার ৫৮৪ জন এবং ছাত্রী ২ লাখ ৯ হাজার ২৪২ জন।

এ ছাড়া তাহফিজুল কুরআন বিভাগে ছাত্র ৩৭ হাজার ৬৮৫ জন ও ছাত্রী ২ হাজার ৪৭৪ জন, এবং ইলমুত তাজবিদ ও কিরাতে ১ হাজার ৫১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। সারা দেশে দরসিয়াত ছাত্রের জন্য ৫৯৮টি এবং ছাত্রীর জন্য ১ হাজার ৩৩৮টি কেন্দ্রসহ অসংখ্য কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বেফাক সূত্রে জানা গেছে, পরীক্ষার বিস্তারিত ফলাফল তাদের নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। বর্তমানে শুধুমাত্র ২০২৬ সালের ফলাফল দেখা যাচ্ছে। আগামী শাওয়াল মাস থেকে ২০০৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত পূর্ববর্তী ফলাফলও ওয়েবসাইটে যুক্ত করা হবে।

বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬, দেখবেন যেভাবে

পরীক্ষার্থীরা অনলাইনে ফলাফল দেখতে পারবেন:
ওয়েবসাইট: www.wifaqresult.com
বর্তমানে শুধুমাত্র ২০২৬ সালের ফলাফল দেখা যাচ্ছে।
আগামী শাওয়াল মাস থেকে ২০০৯–২০২৫ সালের ফলাফলও যুক্ত করা হবে।