দাখিল পরীক্ষা শুরু ২১ এপ্রিল, রুটিন প্রকাশ

Madrasa education Board

চলতি বছরের দাখিল পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। রবিবার (২৬ জানুয়ারি) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ সূচি জানানো হয়।

প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২১ এপ্রিল থেকে দাখিল পরীক্ষা শুরু হবে এবং চলবে ২৫ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে।

সূচি অনুযায়ী, এবারের পরীক্ষা শুরু হবে কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের মাধ্যমে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মোট ১৪টি নির্দেশনা দিয়েছে বোর্ড।

নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। সময়মতো উপস্থিত না হলে পরীক্ষায় অংশগ্রহণে সমস্যা হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

এছাড়া পরীক্ষা চলাকালে শৃঙ্খলা বজায় রাখা, নির্ধারিত নিয়ম মেনে চলা এবং কেন্দ্রের নির্দেশনা অনুসরণ করার জন্য শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে বোর্ড।