পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার গ্রীষ্মকালীন অধিবেশনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে মূল্যায়ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং মাদ্রাসার অফিশিয়াল ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পবিত্র কোরআন তিলাওয়াত ও ইসলামিক নাশিদ পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে বায়তুল মোকাররম মসজিদ কমিটির সভাপতি তাসলিম উদ্দিন রানাসহ আমন্ত্রিত অতিথিরা মাদ্রাসার অফিশিয়াল ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
শিক্ষার্থীদের মূল্যায়ন ও পুরস্কার বিতরণ
অনুষ্ঠানের আলোচনা পর্বে অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন এম. এ. হাকিম মিনহাজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বায়তুল মোকাররম মসজিদের খতিব হেলাল উদ্দিন চৌধুরী, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সুয়েব আহমেদ এবং কমিটির সদস্য মাহফুজুর রহমান।
বক্তারা শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি ভবিষ্যৎ জীবনে জ্ঞান ও দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়তুল মোকাররম মসজিদের প্রধান ইমাম ও দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা আবু সাঈদ।
সভাপতির সমাপনী বক্তব্যের পর গ্রীষ্মকালীন অধিবেশনে অনুষ্ঠিত মূল্যায়ন প্রতিযোগিতায় বিজয়ী কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
