মার্কিন ভিসা আবেদনকারীদের জন্য নতুন নিয়ম: সোশ্যাল মিডিয়া প্রোফাইল রাখতে হবে পাবলিক

USA VISA

ঢাকাস্থ মার্কিন দূতাবাস নির্দিষ্ট কিছু অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট আবেদনকারীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ বা সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখতে হবে।

শুক্রবার দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, গত ৩০ মার্চ থেকে এ নির্দেশনা কার্যকর হয়েছে। আবেদনকারীদের পরিচয় ও যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা যাচাই প্রক্রিয়াকে আরও কার্যকর করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নির্দেশনাটি এ-৩, সি-৩, জি-৫, এইচ-৩, এইচ-৪, কে-১, কে-২, কে-৩, কিউ, আর-১, আর-২, এস, টি ও ইউ ভিসা ক্যাটাগরির আবেদনকারীদের জন্য প্রযোজ্য। দূতাবাস বলেছে, ভিসা আবেদন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এবং জটিলতা এড়াতে সংশ্লিষ্টদের নতুন নিয়ম মেনে চলা উচিত।