যুক্তরাজ্যে শিক্ষাবৃত্তি বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

UK scholarship Bangladesh

যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) British High Commission-এর ডেপুটি হাইকমিশনার James Goldman-এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং শিক্ষা ও প্রাথমিক শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন।

সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী বাংলাদেশের শিক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি দেশে ইংরেজি শিক্ষার মানোন্নয়নে British Council-এর ভূমিকার প্রশংসা করেন।

বৈঠকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি এবং শিক্ষাবৃত্তির ক্ষেত্র আরও বিস্তৃত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় Foreign Commonwealth and Development Office (FCDO)-এর টিম লিডার মোহাম্মদ গোলাম কিবরিয়া, ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস এবং হেড অব ইংলিশ অ্যান্ড স্কুল এডুকেশন দীপ্তি দাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।