ইংলিশ ফুটবলে আবারও দেখা দিয়েছে বর্ণবাদের কালো ছায়া। গ্যালারি থেকে বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন Hamza Choudhury, যিনি Leicester City FC-এর হয়ে খেলেন।
শনিবার ইংলিশ চ্যাম্পিয়নশিপে Portsmouth FC-এর বিপক্ষে ম্যাচে ইনজুরি কাটিয়ে লেস্টারের শুরুর একাদশে জায়গা পান ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার।
ম্যাচের ৭১তম মিনিটে তাকে মাঠ থেকে তুলে নিয়ে বদলি হিসেবে নামানো হয় জর্ডান জেমসকে। মাঠ ছাড়ার সময় পোর্টসমাউথের গ্যালারি থেকে হামজা বর্ণবাদী গালাগালের শিকার হন বলে জানা গেছে।
ব্রিটিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হামজা দর্শকদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়ান। পরে তিনি রেফারির কাছে বিষয়টি তুলে ধরার চেষ্টা করলে উল্টো তাকেই হলুদ কার্ড দেখানো হয়।
ঘটনাটি ফুটবল অঙ্গনে নতুন করে বর্ণবাদবিরোধী প্রশ্ন তুলে দিয়েছে। সংশ্লিষ্টদের মতে, এমন ঘটনায় কঠোর ব্যবস্থা না নিলে খেলাধুলায় বর্ণবাদের প্রবণতা আরও বাড়তে পারে।
