রাওয়ালপিন্ডিতে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান। দ্বিতীয় টেস্টের প্রথম সকালেই তাই বল হাতে সুযোগ স্বাগতিক পেসারদের। শ্রীলঙ্কার দুই ওপেনারের সামনে প্রথম চ্যালেঞ্জ নতুন বল সামলানো। পাকিস্তান–শ্রীলঙ্কা লাইভ স্কোর, উইকেট ও দুই দলের ইনিংসের আপডেট দেখুন নিচে।
পাকিস্তান–শ্রীলঙ্কা লাইভ স্কোর
দ্বিতীয় টেস্ট · রাওয়ালপিন্ডি · ১৭–২১ নভেম্বর ২০২৬লাইভ স্কোরের জন্য নিচে পূর্ণ স্কোরকার্ডের লিংক দেখুন।
—
—
লাঞ্চের আগে সালমানকে ফেরালেন আসিথা
১৯৩ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর গাজী ঘোরিকে নিয়ে আরও ২৬ রান যোগ করেছিলেন সালমান আলী আগা। বিরতির আগেই জুটি ভাঙেন আসিথা ফার্নান্দো। তাঁর বলে ২১ রানে এলবিডব্লু হন সালমান। লাঞ্চে কুমারার বোলিং হিসাব ৫৮ রানে ৪ উইকেট, আসিথার ৫৬ রানে ২টি।
৪৭ রানেই থামলেন আজান, সাকিবের ব্যাটে ৩৭
আগের দিনের ১২১/৩ থেকে খেলা শুরু করেছিল পাকিস্তান। ফিফটির জন্য আজান আওয়াইসের দরকার ছিল মাত্র ৩ রান। সকালে আর কোনো রান যোগ করার আগেই তাঁকে ফেরান কুমারা। এরপর নাইটওয়াচম্যান সাকিব খান ও সৌদ শাকিল পঞ্চম উইকেটে ৫৭ রান যোগ করেন। সৌদকে ২৪ রানে ফিরিয়ে জুটি ভাঙেন সেই কুমারাই। পরে তাঁর বলে এলবিডব্লু হওয়ার আগে পাঁচটি চার মেরে ৩৭ রান করেন সাকিব।
আরও পড়ুন: আজ টিভিতে যত খেলা: বাংলাদেশ সময় ও চ্যানেল
