অস্ট্রেলিয়া–ইংল্যান্ড লাইভ স্কোর:  3rd ODI আপডেট

Australia vs England at Bellerive Oval live score

প্রথম দুই ম্যাচে দুই দলের জয়ই এসেছে বড় ব্যবধানে। এবার ঘরের মাঠে সিরিজ জিততে চায় মিচেল মার্শের অস্ট্রেলিয়া। অন্যদিকে অ্যাডিলেডের জয়ের ধারাবাহিকতা ধরে রাখার সুযোগ হ্যারি ব্রুকের ইংল্যান্ডের সামনে।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। দ্বিতীয় ওয়ানডের জয়ী একাদশ অপরিবর্তিত রেখেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার একাদশে ফিরেছেন অ্যালেক্স ক্যারি ও মাহলি বিয়ার্ডম্যান। পিঠের সমস্যায় খেলছেন না অ্যাডাম জাম্পা, আর বাদ পড়েছেন রাইলি মেরেডিথ।

অস্ট্রেলিয়া–ইংল্যান্ড লাইভ স্কোর

তৃতীয় ওয়ানডে · বেলেরিভ ওভাল, হোবার্ট · ১৮ নভেম্বর ২০২৬

ইনিংস বিরতি: অস্ট্রেলিয়ার লক্ষ্য ৩২৯ রান

হোবার্টে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩২৮ রান করেছে ইংল্যান্ড। ১১৫ বলে ১৩৩ রান করেছেন বেন ডাকেট। তাঁর ইনিংসে ছিল ১৫টি চার ও ৩টি ছক্কা। উইল জ্যাকস করেছেন ৫৯, টম ব্যান্টন ৪৪।